ভিয়েনা ১২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নিচ্ছে না জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ মরলে নেই কবর দেওয়ার জায়গা : সুগন্ধার ভাঙনে হারিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি বক্তব্য, যুদ্ধ বন্ধ নিয়ে বাড়ছে শঙ্কা যুক্তরাজ্যের (ইউকে) প্রধানমন্ত্রী হিসেবে আজ দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেনের বিশ্বকাপ ফুটবলের শিরোপা লাভ রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ আবার গ্রেফতার বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী হিউম্যান এইড এর প্রতিষ্ঠাতা মহাসচিব “সেহলী পারভীন” -মাননীয় সুপ্রিম কোর্ট জয় নাকি পরাজয়ে থামবে মেসির দৌড়!

হবিগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৫:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ১২৮ সময় দেখুন
হবিগঞ্জ প্রতিনিধিঃ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে হবিগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলার ৯টি উপজেলায় ইতোমধ্যে বিজিবি সদস্যরা টহল জোরদার করেছে। স্থাপন করা হয়েছে বেইজক্যাম্প। ড্রোন ও অত্যাধুনিক ক্যামেরা দিয়ে করা হচ্ছে নজরদারি।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বিএম তৌহিদ হাসান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
কর্নেল বিএম তৌহিদ হাসান বলেন, মানুষের নিরাপদে ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। নির্বাচনকে কেন্দ্র করে যেন সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসব কার্যাদি সম্পাদন করার জন্য জেলা, উপজেলা, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি। ইতোমধ্যে আমাদের দায়িত্বপূর্ণ প্রতিটি উপজেলার ভোটকেন্দ্রগুলো সরেজমিন পরিদর্শন করেছি।
এসময় ৫৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস/এম আর 
জনপ্রিয়

প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নিচ্ছে না জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

আপডেটের সময় ০৫:৩৫:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬