ভিয়েনা ০৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী টাঙ্গাইল মহাসড়কে পিকআপের চাপায় স্কুলছাত্রী নিহত টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত ! ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো : স্বাস্থ্যমন্ত্রী স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ

লালমোহনে সাবেক বিএনপির সভাপতি আনিচল মিয়া ও পৌর মেয়র কবির পাটোয়ারীর কবর জিয়ারত করলেন মেজর হাফিজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ১৩১ সময় দেখুন

স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক ৬ বারের সংসদ সদস্য ও সফল মন্ত্রী মেজর অবসর প্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম লালমোহন উপজেলার সাবেক সফল সভাপতি আনিচল হক মিয়া ও পৌরসভার সাবেক সফল মেয়র এনায়েত কবির পাটোয়ারীর কবর জিয়ারত করলেন। শুক্রবার জুমার নামাজের পর আনিচল হক মিয়া এবং  এনায়েত কবির পাটোয়ারীর কবর জিয়ারত করেন তিনি।

এসময় তিনি বলেন, মরহুম আলহাজ্ব আনিচল মিয়া বিএনপির একজন সৎ ও আদর্শবান রাজনীতিবিদ ছিলেন। লালমোহনে বিএনপির জন্য আনিচল মিয়ার অবদান স্বরনীয় হয়ে থাকবে। এছাড়া লালমোহন পৌরসভার সাবেক মেয়র সম্পর্কে বলেন, লালমোহনের রাজনৈতিক অঙ্গনে এনায়েত কবির অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। তাঁর মৃত্যুর পর জানাযা নামাজে দল-মত নির্বিশেষে শোকার্ত মানুষের উপস্থিতি তা প্রমাণ করে। এনায়েত কবির সিনিয়র মুরুব্বীদের শ্রদ্ধা, ছোটদের স্নেহ ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতেন। পৌরবাসীর উন্নয়নে তিনি যে ভূমিকা রেখেছেন তা যুগ-যুগ ধরে মানুষ স্মরণ রাখবে। তাঁর সাথে দীর্ঘ বছরের রাজনীতির স্মৃতি আমাকে আবেগআপ্লুত করে। মহান আল্লাহ তায়ালা দুইজনকে জান্নাতুল ফেরদৌসের নসিব করুক এই দোয়া করছি,আমিন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও মরহুম এনায়েত কবির পাটোয়ারীর ছোট ভাই সোহেল আজিজ শাহীন, আনিচল মিয়ার ছেলে যুবদল নেতা মো. নুরনবী সুমন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মিজান হাওলাদারসহ আরো অনেকে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস/এম আর 

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে সাবেক বিএনপির সভাপতি আনিচল মিয়া ও পৌর মেয়র কবির পাটোয়ারীর কবর জিয়ারত করলেন মেজর হাফিজ

আপডেটের সময় ০৬:৩৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬