ভিয়েনা ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়- মেজর হাফিজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৭৯ সময় দেখুন

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের এমপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়। সংবিধান সংশোধনের ক্ষমতা জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের। যেহেতু আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি সেহেতু আপনারা সকলে হ্যাঁ ভোট দিবেন। আপনারা সকলে ধানের শীষে ভোট দিবেন এবং হ্যাঁ তো ভোট দিবেন।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ডাওরীহাট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ একটি দলের দিকে ইঙ্গিত দিয়ে বলেন, নামের শেষে ইসলাম দেখে মনে করার কারণ নেই সেটি ইসলামী দল এবং তারা ইসলামের লোক। ওটি একটি কট্ট্রর বাদী দল। এই কট্ট্ররবাদী দল যদি বাংলাদেশের ক্ষমতায় আসে তাহলে আমরা বহিবিশ্বের আগ্রাসনের শিকার হবো। এই দেশকে তারা তালেবানী রাস্ট্র বানাতে চায়।

আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে আমরা একটি কল্যান রাস্ট্র গড়ে তুলবো। যেখানে নারী পুরুষ সকলে মিলে মিশে থাকবে। সকল ধর্মের লোক নিজ নিজ ধর্ম নিদ্বিধায় পালন করবে। এজন্য সকলে শহীদ জিয়ার দল বিএনপিকে ভোট দিবেন। আমার দিকে তাকিয়ে ধানের শীষে ভোট দিবেন এবং নির্বাচনের পরে আমার থেকে জবাবদিহিতা বুঝে নিবেন। আগামী নির্বাচনের ভোট বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে।

কালমা ইউনিয়ন বিএনপির সভাপতি মোতাহার হোসেন মাস্টারের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।

লালমোহন/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়- মেজর হাফিজ

আপডেটের সময় ০৫:২৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬