ভিয়েনা ১০:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

বিএনপি ক্ষমতায় গেলে বিদেশে পাচার করা সকল অর্থ ফেরত আনা হবে- মেজর হাফিজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ২০৪ সময় দেখুন

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের এমপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে বিদেশে পাচার করা সকল অর্থ ফেরত আনা হবে।

হাসিনার আমলে নির্বাচনের নামে প্রহসন করে ক্ষমতায় গিয়ে ১৭ বছর দেশে অর্থ লুন্ঠন করে বিদেশে পাচার করেছে। দেশের জন্য কিছুই করেনি শুধু নিজেদের ভাগ্য গড়েছে। কেউ এসব ব্যাপারে প্রতিবাদ করলে ঠান্ডা মাথায় হত্যা করেছে। আয়না ঘর বানিয়ে সেখান থেকে নিয়ে গভীর রাতে নদীর পারে গুলি করে হত্যা করতো। র‌্যাব ও সেনাবাহিনীর কিছু কুলঙ্গার এসব কাজ করতো।  ওই সময়ের ভূমি প্রতিমন্ত্রী লন্ডনে ৩১০ টি বাড়ি করেছে। ডক্টর ইউনুছ ইংল্যান্ড সরকারের কাছে চিঠি দিয়েছি সেসব অবৈধ অর্থ ফেরত আনার জন্য। বাংলাদেশ গত ১৬ বছরে অনেকটা পিছিয়ে গিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যার পর ভোলার লালমোহন উপজেলার ৬নং ফরাজগঞ্জ ইউনিয়নের পেশকারহাট বাজারের ইউনিয়ন পরিষদের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ উপস্থিত জনসমাবেশের সকলকে উদ্দেশ্য করে বলেন, ইসলামের নামে কেউ যেন কাউকে ঠকাতে না পারে এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। লালমোহন তজুমদ্দিনে কোন অপকর্ম হতে দেব না। সবাই ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আপনারা আমার কাছ থেকে জবাবদিহিতা বুঝে নিবেন। আমি আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করবো। আওয়ামীলীগের নেত্রী ভারতে অফিস খুলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আওয়ামীলীগের উচিত ভারতের প্রত্যেকটি রাজ্যে অফিস খোলা এবং ভারতের নাগরিকত্ব গ্রহণ করে সেখানে থাকা।

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদারসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।

লালমোহন/ইবিটাইমস/এম আর  

জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপি ক্ষমতায় গেলে বিদেশে পাচার করা সকল অর্থ ফেরত আনা হবে- মেজর হাফিজ

আপডেটের সময় ০৬:৪২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬