ভিয়েনা ০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

ভেঙে গেল রাজ-পরীমনির সংসার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
  • ৭৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: নানা টানাপোড়েন শেষে ভেঙ্গে গেল চিত্রনায়িকা পরিমনি ও অভিনেতা শরিফুল রাজের সংসার। সংসার টিকাতে না পেরে বিচ্ছেদের পথে হাঁটলেন ঢালিউডের এই তারকা  দম্পতি। ২০ সেপ্টেম্বর চিত্রনায়িকা পরিমনি অভিনেতা শরিফুল রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন।

চলতি বছরের শুরু থেকেই টানাপোড়েন শুরু হয় পরীমনি-শরীফুল রাজের সংসারে। এর মধ্যে রাজের ফেসবুক থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের কিছু ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর রাজের সঙ্গে পরীমনির মতপার্থক্য প্রকাশ্যে আসে।

রাজের সঙ্গে ডিভোর্সের কারণ হিসেবে মনের অমিল, বনিবনা না হওয়া, খোঁজখবর না নেওয়া, মানসিক অশান্তির কথা উল্লেখ্য করেছেন পরীমণি।

ডিভোর্স লেটার পাঠিয়ে পরীমনি বলেন, সংসারজীবনের এ অশান্তি এবং এই ব্লেম গেম থেকে পরিত্রাণ চান তিনি। পরীমনি স্পষ্ট ভাষায় বলেন, ‘আজ থেকে আমি রাজের বউ নই। আমি এই সম্পর্ক টেনে নিতে চাই না।’

নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় অভিনয় করতে গিয়ে সম্পর্কে জড়ান শরিফুল-পরীমণি।

প্রেমের সাতদিনের মাথায় ২০২১ সালে ১৭ অক্টোবর মালা বদল করেন দুজন। এরপর ২০২২ সালের ২১ জানুয়ারি হলুদ অনুষ্ঠানের পর ২২ জানুয়ারি রাতে জমকালো আয়োজনে ১০১ টাকা দেনমোহরে শরিফুল রাজ-পরীমণির বিয়ের আনুষ্ঠানিকতা হয়। রাজ্য নামে তাদের একটি সন্তান রয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভেঙে গেল রাজ-পরীমনির সংসার

আপডেটের সময় ১০:২১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩