ভিয়েনা ১২:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার সাক্ষী ঢাকা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
  • ৯৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: তীব্র দাবদাহে পুড়ছে দেশ। গরমে হাঁসফাঁস অবস্থা জনজীবনে। ঢাকায় তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। তীব্রতা আরও বৃদ্ধির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। বাংলা বর্ষবরণের প্রথম দিনেই ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাক্ষী হলো ঢাকা। এর আগে সর্বোচ্চ ৪২ ডিগ্রি রেকর্ড হয়েছিল ১৯৬৫ সালে।

প্রচণ্ড দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, যশোর, রাজশাহী, ফরিদপুরসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। শুক্রবার (১৪ এপ্রিল) দেশের সবোর্চ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

দাবদাহ কমে কবে নামবে বৃষ্টি, সহসা এ নিয়ে সুখবর নেই আবহাওয়া অফিসের কাছে। আবহাওয়া অফিস বলছে, এ বছর সর্বোচ্চ তাপমাত্রা ছিল শুক্রবার। যেটা চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ২০১৪ সালে যা ছিল ৪২ ডিগ্রি।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।  ময়মনসিংহ ও মৌলভীবাজার জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ তাপপ্রবাহ আরো কয়েকদিন চলমান থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার সাক্ষী ঢাকা

আপডেটের সময় ০৬:১৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩