ভিয়েনা ০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে প্রচন্ড তাপদাহে পুড়ছে অস্ট্রিয়াসহ ইউরোপ লালমোহনে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, চাঁদা দাবির অভিযোগে মামলা ভাইরাল কৃষক কবির হোসেনের জানাজা অনুষ্ঠিত

ভানুয়াতুর উপকূলে ৬.৪ মাত্রার ভূমিকম্প

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৩৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : শনিবার ভানুয়াতুর উপকূলে ৬ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় এক বাসিন্দা এটিকে ‘খুব বড়, বলে বর্ণনা করলেও প্রাথমিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল এস্পিরিটু সান্তো দ্বীপের পোর্ট অলরি গ্রাম থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) পশ্চিমে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে যে, স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে এর ঠিক আগে দ্বীপরাষ্ট্রটিতে আঘাত হানা ভূমিকম্পের ফলে সুনামির কোনও আশঙ্কা ছিল না।

পোর্ট অলরির একটি সমুদ্র সৈকত রিসোর্টের কর্মী অ্যান্টেলিক ফ্রাঙ্ক বলেছেন যে ভূমিকম্পটি ‘খুব বড়’ ছিল এবং প্রায় এক মিনিট স্থায়ী বলে মনে হচ্ছে।

তিনি এএফপিকে জানিয়েছেন, তার আশেপাশের এলাকায় কোনও ক্ষতি হয়নি।

ভানুয়াতু প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত হওয়ায় সেখানে ঘনঘন ভূমিকম্প ও টেকটোনিক কার্যকলাপ ঘটে। এটি একটি নিম্নভূমি দ্বীপপুঞ্জ যেখানে প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষের বসবাস। এই ভৌগোলিক অবস্থানের কারণে এলাকাটি তীব্র ভূমিকম্প এবং সক্রিয় আগ্নেয়গিরির ঝুঁকিতে থাকে।
ঢাকা/এসএস

টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভানুয়াতুর উপকূলে ৬.৪ মাত্রার ভূমিকম্প

আপডেটের সময় ১১:৩৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬