ভিয়েনা ০৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত দুই ও আহত ৩

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৩৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে বোমা বিস্ফোরণে দুইজন নিহত ও ৩ জন আহত হয়েছেন ।

শনিবার ভোর ৫টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকার কালাম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোর ৫ টার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। এই বিস্ফোরণের শব্দ এত তীব্র ছিল যে তা এক কিলোমিটার দূর থেকেও শোনা গেছে বলেও তারা জানান। বিস্ফোরণে ঘরের চাল উড়ে যায় এবং ঘরের বেশির ভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এই বিস্ফোরণে নিহত দুজনের পরিচয় এখনো নিশ্চিত না হলেও আহতদের পরিচয় জানা গেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

আহতরা হলেন, ফাটাপাড়া গ্রামের বজলুর রহমান (২০) ও মিনহাজ (৫২), অপরজন রানীহাটির রামচন্দ্রপুর এলাকার ধুমি গ্রমের মো. শুভ (২০)। তাদেরকে রাজশাহীতে হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) পিএইচডি। এসময় তিনি বলেন, আমরা জানতে পেরেছি, আজ ভোর ৫টার দিকে এখানে বিকট শব্দ হয়। ককটেল বিস্ফোরণ বা বোমা বিস্ফোরণের মতো শব্দ।

ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম শুরু করেছেন। বিস্ফোরণের কারণ ও এর সঙ্গে কারা জড়িত থাকতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের বোমা ডিসপোজাল ইউনিট আসছে, তারা আসার পরে এই ঘটনাস্থল পরীক্ষা করবেন। আরও কোনো আলামত বা অবিস্ফোরিত কিছু আছে কি না সেটা দেখার পর আমরা আইনানুগ প্রক্রিয়া শুরু করব।
ঢাকা/এসএস

লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত দুই ও আহত ৩

আপডেটের সময় ১১:৩৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬