ভিয়েনা ০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

তারেক রহমান যেখানে দায়িত্ব দেবেন, সেখানেই কাজ করব : মন্ত্রীত্ব প্রসঙ্গে টুকু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬৯ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল-৫ (সদর) আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়া সুলতান সালাউদ্দিন টুকু-কে মন্ত্রী হিসেবে দেখতে চান সদরবাসী। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেখানে দায়িত্ব দেবেন, সেখানেই তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ায় নিজ বাসভবনের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রীত্ব প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “আমার নেতা দেশনায়ক তারেক রহমানের প্রতি আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। তিনি যখন যে দায়িত্ব দেবেন, আমি সেভাবেই কাজ করব, ইনশাআল্লাহ।”

পহেলা ফাল্গুন উপলক্ষে তিনি বলেন, “বাংলাদেশে গণতন্ত্রের বসন্ত বইছে। মানুষের হৃদয়ের এই বসন্ত যেন কল্যাণ ও শান্তির বার্তা বয়ে আনে। আমরা সকলে মিলে টাঙ্গাইলকে একটি আধুনিক ও মডেল জেলায় রূপ দিতে চাই। এ জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও বলেন, “টাঙ্গাইল সদরের জনগণ যে বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। এই বিজয় টাঙ্গাইলের জনগণের বিজয়। তারা যে প্রত্যাশা নিয়ে আমাকে ভোট দিয়েছেন, তা শতভাগ পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”
টুকু বলেন, “সদরের প্রায় ৪ লাখ ৬৫ হাজার ভোটারের প্রতিনিধি হিসেবে আমি সবার এমপি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আমাকে ভোট দিয়েছেন। সকলের সহাবস্থান নিশ্চিত করাই আমার অঙ্গীকার।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা অনেক পরিশ্রম করেছেন। সবাই ধৈর্য ও সংযম বজায় রাখবেন। কোনো উস্কানিতে পা দেবেন না। আমরা সহাবস্থান ও সহমর্মিতার পরিবেশ বজায় রেখে শান্তির টাঙ্গাইল গড়ে তুলব।”
দুই ভাই একসঙ্গে সংসদ সদস্য নির্বাচিত হওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার ভাই আব্দুস সালাম পিন্টু দীর্ঘদিন কারাভোগ ও নির্যাতন সহ্য করেছেন। নির্বাচনে তার জয়ে আমি আনন্দিত। জনগণ ধর্ম-বর্ণ নির্বিশেষে ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছে এবং তার বিজয়ের ব্যবধানও রেকর্ড হয়েছে।”
তিনি আরও বলেন, “আমাকেও বিপুল ভোটে নির্বাচিত করায় টাঙ্গাইল সদরের জনগণের প্রতি আমি কৃতজ্ঞ। পাশাপাশি আমার নেতাকর্মীদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তারেক রহমান যেখানে দায়িত্ব দেবেন, সেখানেই কাজ করব : মন্ত্রীত্ব প্রসঙ্গে টুকু

আপডেটের সময় ১১:২৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬