ভিয়েনা ০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার সাক্ষী ঢাকা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
  • ৬৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: তীব্র দাবদাহে পুড়ছে দেশ। গরমে হাঁসফাঁস অবস্থা জনজীবনে। ঢাকায় তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। তীব্রতা আরও বৃদ্ধির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। বাংলা বর্ষবরণের প্রথম দিনেই ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাক্ষী হলো ঢাকা। এর আগে সর্বোচ্চ ৪২ ডিগ্রি রেকর্ড হয়েছিল ১৯৬৫ সালে।

প্রচণ্ড দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, যশোর, রাজশাহী, ফরিদপুরসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। শুক্রবার (১৪ এপ্রিল) দেশের সবোর্চ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

দাবদাহ কমে কবে নামবে বৃষ্টি, সহসা এ নিয়ে সুখবর নেই আবহাওয়া অফিসের কাছে। আবহাওয়া অফিস বলছে, এ বছর সর্বোচ্চ তাপমাত্রা ছিল শুক্রবার। যেটা চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ২০১৪ সালে যা ছিল ৪২ ডিগ্রি।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।  ময়মনসিংহ ও মৌলভীবাজার জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ তাপপ্রবাহ আরো কয়েকদিন চলমান থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার সাক্ষী ঢাকা

আপডেটের সময় ০৬:১৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩