ভিয়েনা ০৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্য মন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন ২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বদরপুর যেনো আরেক জঙ্গল সলিমপুর ! মাজারের কুমিরটি এখন খুলনার বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় লালমোহন হা-মীমের ৬ শিক্ষার্থীর কৃতিত্ব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
  • ৫৯ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২২ লালমোহন উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করে ১২টি পুরষ্কারের মধ্যে ৬টি পুরষ্কার (১ম স্থান) অর্জন করেছে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।

সোমবার লালমোহন উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার মদন মোহন মন্ডল।

প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত) বিজ্ঞান বিষয়ে লালমোহন হা-মীম রেসি: স্কুল এন্ড কলেজের বিজয়ী হয় সাইমুন সাকা ইরা (৮ম শ্রেণি)। ‘খ’ গ্রুপে (নবম-দশম শ্রেণি পর্যন্ত) গণিত ও কম্পিউটার বিষয়ে বিজয়ী হয় মো: নাজমুল হাসান জনি (১০ম শ্রেণি)। বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে বিজয়ী হয় মোহাম্মদ জুনায়েদ (১০ম শ্রেণি)। ‘গ’ গ্রুপে (একাদশ-দ্বাদশ শ্রেণি)  গণিত ও কম্পিউটার বিষয়ে বিজয়ী হয় আফরিন জাহান তানহা (দ্বাদশ শ্রেণি)। বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে বিজয়ী হয় মো: শফিকুর রহমান ফারদিন (দ্বাদশ শ্রেণি)। বিজ্ঞান বিষয়ে  বিজয়ী হয় নবাব আমির হামজা (একাদশ শ্রেণি)।

প্রতিবছরের ন্যায় এবারো সারা দেশে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবছর জাতির পিতার নামে ‘বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ নামকরণ করা হয়। প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে বিজয়ীরা ২৪ এপ্রিল ভোলা জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

ভোলা/ ইবিটাইমস

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় লালমোহন হা-মীমের ৬ শিক্ষার্থীর কৃতিত্ব

আপডেটের সময় ০১:৪৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২