ভিয়েনা ০৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা লালমোহনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১

শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক – মেজর হাফিজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩২ সময় দেখুন

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক। তিনি পাশের রাষ্ট্রে বসে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছেন। দেশের মানুষ এখন ভোট দেয়ার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছে।  জনগনের ভোটে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে, ইনশাআল্লাহ। রাষ্ট্র পরিচালনা করতে হলে অভিজ্ঞতা লাগে। যেটা বর্তমানে একমাত্র বিএনপির রয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া বাজারে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ আরো বলেন, বর্তমানে একটি দল ধর্মকে ব্যবহার করে মানুষের কাছে ভোট চাচ্ছে। তারা হলো ধর্ম ব্যবসায়ী। এসব ধর্মব্যবসায়ীদের থেকে সাবধান থাকবেন এবং এসব ব্যবসায়ীদের দ্বারা কেউ প্রতারিত হবেন না।

লালমোহনে আওয়ামী লীগের ৯০ ভাগ লোক বিএনপিতে যোগদান করেছে। বিগত সরকারের আমলে যারা আওয়ামীলীগ করতো এবং এরমধ্যে যারা মানুষের উপর অত্যাচার নির্যাতন করেনাই সেসব আওয়ামীলীগকে আমরা সাদরে গ্রহণ করে নিয়েছি। এখনো যারা নিরীহ আওয়ামীলীগ আছে তারা যদি আমাদের দলে আসতে চায় তাহলে আমরা তাদেরকে সাদরে গ্রহণ করে নিব।

পশ্চিম চর উমেদ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর নুরউদ্দিন সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম আহবায়ক বাহালুল কবির সাকিল পাটোয়ারীসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

জাহিদ দুলাল/ইবিটাইমস/এম আর 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক – মেজর হাফিজ

আপডেটের সময় ০৬:৩৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬