ভিয়েনা ০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ষা নিক্ষেপে স্বর্ণপদক পেলাে ঝালকাঠির মেয়ে ফারজানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৯৫ সময় দেখুন

বাঁধন রায়, ঝালকাঠি : শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বর্ষা নিক্ষেপে জাতীয় পর্যায়ে স্বর্ণপদক জিতেছে ঝালকাঠির মেয়ে ফারজানা আক্তার। সে জেলার রাজাপুর উপজেলার উত্তর মনোহরপুর গ্রামের মো. মোস্তাফিজুর রহমানের কন্যা ও রাজাপুরের মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।

ফারজানা আক্তার ছোটবেলা থেকেই অদম্য প্রতিভার অধিকারী। পরিবারিক সমস্যার মধ্যেও তার এই বর্ষা নিক্ষেপের প্রতিভাটি আটকে রাখা যায়নি।

ফারজানা উপজেলা পর্যায় থেকে জেলা পর্যায়ে সেখান থেকে বিভাগীয় পর্যায় সর্বশেষ জাতীয় পর্যায়ে প্রত্যকেটি ধাপেই সে তার প্রতিভাকে অত্যন্ত দক্ষতার সাথে প্রমাণ করতে সক্ষম হয়েছে। তার মোঃ মোস্তাফিজুর রহমান পেশায় একজন কৃষক। সন্তানের অর্জনে আনন্দিত বাবা।

ফারজানার ক্রীড়া শিক্ষা শিক্ষক রাজীব পাল বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। এখানে সারাদেশে ফারজানার মতো অসংখ্য প্রতিভা আছে, দরকার শুধু একটু সঠিক দিক নির্দেশনা। ফারজানার চেষ্টা তাকে আলোকিত করেছে, তাই তিনি শিক্ষক হিসেবে তার নৈতিক দায়িত্ব থেকে ফারজানাকে সহযোগিতা করেছেন। যাতে করে ফারজনার মতো প্রতিভা হারিয়ে না যায়।

এদিকে মঙ্গলবার বিদ্যালয়ের পক্ষ থেকে ফারজানাকে সংবর্ধনা দেয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন বলেন, ফারজানা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনে আমরা আনন্দিত। তার অর্জনের ফলে আমাদের ছোট প্রতিষ্ঠান আজ জাতীয় পর্যাযে বড় কৃতিত্বের জায়গায় অবস্থান নিয়েছে। আশা করি ফারজানাকে দেখে আরো অনেকে উৎসাহিত হবে। এ সফলতার সাথে যুক্ত তার প্রতিষ্ঠানের অভিভাবক এবং শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বর্ষা নিক্ষেপে স্বর্ণপদক পেলাে ঝালকাঠির মেয়ে ফারজানা

আপডেটের সময় ০১:০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬