ভিয়েনা ০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা লালমোহনে স্কুলছাত্রের ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা: অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার, অভিযোগ মাচাদোর লালমোহনে জালিয়াতির মাধ্যমে এমপিওভুক্তির চেষ্টা, অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ছোট-বড় সকলেই বিনামূল্যে চিকিৎসা দেয়া পাবে : মুজিবুর রহমান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১০:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬৭ সময় দেখুন

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাসন : বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে পাঁচ বছরের শিশু থেকে শুরু করে ৬০ ঊর্ধ্বে বৃদ্ধাদেরকেও বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে। নারীরা তাদের কর্মস্থলে ৮ ঘন্টার পরিবর্তে ৫ ঘন্টা কাজ করবে। তারা পাঁচ ঘন্টা কাজ করে আট ঘন্টার পারিশ্রমিক পাবে। এটাই হলো প্রকৃত ইনসাফ।

বুধবার (৪ ফেব্রুয়ারী) ভোলার চরফ্যাসনে সরকারি টি ব্যারেট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।

মুজিবুর রহমান বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, অতিদ্রুত নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করুন। যদি না করেন, তাহলে ধরে নেয়া হবে কিছুদিন আগে যে ফ্যাসিস্ট সরকার পালিয়েছে একই কায়দায় আপনারা নির্বাচন করে আবারও দুর্নীতিবাজদের হাতে ক্ষমতা দেয়ার জন্য ষড়যন্ত্র করছেন। তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে আগে ভোলা-বরিশাল সেতু নির্মাণের প্রতি জোর দিবো। এর আগে বিভিন্ন দল ক্ষমতায় গিয়ে এই সেতু নির্মাণের ওয়াদা করেছিল। কিন্তু তা বাস্তবায়িত হয়নি।

চরফ্যাসন উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যক্ষ মীর মো. শরিফের সঞ্চালনায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম আনোয়ারুল হক চান, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম, ভোলা জেলা জামাত ইসলামের আমির মোহাম্মদ জাকির হোসেন। এ সময় নির্বাচনী জনসভায় ভোলা-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালকে দাঁড়িপাল্লা প্রতীক হাতে তুলে দেন অধ্যাপক মুজিবুর রহমান।

এদিকে জনসভা শেষে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয় জনসভায় আসার পথে উপজেলার বিভিন্ন ইউনিয়নে জামায়াতে ইসলামীর নারী-পুরুষ কর্মী সমর্থকদের উপর বিএনপি নেতা কর্মীরা হামলা করেছে। এতে জামায়াতে ইসলামীর ১৫-২০ জন নেতাকর্মী আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারা অভিযোগ করেন এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের গ্রেফতার করলেও পরে তাদেরকে অদৃশ্য কারণে ছেড়ে দিয়েছেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ছোট-বড় সকলেই বিনামূল্যে চিকিৎসা দেয়া পাবে : মুজিবুর রহমান

আপডেটের সময় ০১:১০:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬