ভিয়েনা ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন কালীগঞ্জে ৫টি চোরাই মটরসাইকেলসহ আটক ৩ মাছের চাহিদা পূরণে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে : টুকু মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে- মেজর হাফিজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮০ সময় দেখুন

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, লালমোহন-তজুমদ্দিনসহ সারাদেশে বিএনপি ও ধানের শীষের গণ জোয়ার সৃষ্টি হয়েছে। বিএনপি বাংলাদেশে একটি জনপ্রিয় দল। বিএনপি ও ধানের শীষে ভোট দিলে দেশের উন্নয়ন হবে। বিএনপি ক্ষমতায় আসলে আমরা একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলবো। যেখানে নারী পুরুষ সকলে মিলে মিশে থাকবে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের দেবিরচর বাজারে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ আরো বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে শেখ হাসিনা তারা পিতাকে অপমান করেছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে।

তিনি জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লায় ও ফুলকপিতে ভোট দিলে এবং তারা জয়জুক্ত হলে দেশে তারা মধ্যযুগীয় শাসন ব্যবস্থা কায়েম করবে। জামায়াতে ইসলামী মহিলাদেরকে ঘরের বাহিরে আসতে দিবে না। তারা দেশটাকে আফগানিস্তান বানাবে।

বর্তমানে মহিলারা বিভিন্ন সেক্টরে তাদের যোগ্যতার প্রমাণ দিচ্ছে তারা বিমান চালাচ্ছে, দেশ চালাচ্ছে, বিচারক হচ্ছে, সবক্ষেত্রে মহিলাদের অবদান দেখা যাচ্ছে। জামায়াত ক্ষমতায় আসলে মহিলাদেরকে ঘরে রেখে আসবাবপত্রের মতো ব্যবহার করবে। এজন্য সকল মহিলাদের ধানের শীষে ভোট দেয়ার জন্য বলেন।

বদরপুর ইউনিয়ন (উত্তর) বিএনপির সভাপতি শহিদ্যুল্যাহ মেলকারের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।

লালমোহন/ইবিটাইমস/এম আর   

লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে- মেজর হাফিজ

আপডেটের সময় ০৪:১৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬