ভিয়েনা ০৮:১০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

দেশে করোনায় ২২০ জনের মৃত্যু : নতুন আক্রান্ত ১৩,৭৬৮

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
  • ১০৮ সময় দেখুন

ঢাকা: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ২২০ জন মারা গেছেন। এর আগে রবিবার দেশে সর্বোচ্চ সংখ্যক ২৩০ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৩৯ জনে। আজ মারা যাওয়া ২২০ জনের মধ্যে পুরুষ ১৪২ ও নারী ৭৮ জন।

এদিকে আজ নতুন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১৩ হাজার ৭৬৮ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ৪৪ হাজার ৬৭ জনের নমুনা পরীক্ষায় ১৩ হাজার ৭৬৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে দেশে এ পর্যন্ত মোট ৭০ লাখ ১৫ হাজার ২৩৪ জনের নমুনা পরীক্ষায় ১০ লাখ ৩৪ হাজার ৯৫৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬১ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, খুলনা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ জন, বরিশাল বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ৬ জন, রংপুর বিভাগে ১৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৩ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ২০ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৮১ হাজার ৫২১ জন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশে করোনায় ২২০ জনের মৃত্যু : নতুন আক্রান্ত ১৩,৭৬৮

আপডেটের সময় ০৪:৫৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১