ভিয়েনা ০৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ৩১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত কঠোর শর্তে শান্তিচুক্তি না হলে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ আবার শুরু করতে প্রস্তুত রয়েছে বলে শনিবার সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প বলেছেন, যেকোনো চুক্তিতে ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরি না করার নিশ্চয়তা দিতে হবে। এটি তার অন্যতম প্রধান ‘রেড লাইন’।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

হোয়াইট হাউসের কর্মকর্তারা জানান, সম্ভাব্য একটি চুক্তি নিয়ে ট্রাম্প সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছালেও এখনো চূড়ান্ত অনুমোদন দেননি। তবে ইরান স্পষ্টভাবে জানিয়েছে, যুদ্ধের অবসান নিয়ে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

মার্কিন সূত্রগুলো এএফপিকে জানিয়েছে, চুক্তির খসড়া ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ছিল। কিন্তু শুক্রবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত বৈঠকের পরও তিনি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি।

সিঙ্গাপুরে একটি প্রতিরক্ষা সম্মেলনে যোগ দিয়ে শনিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, প্রয়োজনে ওয়াশিংটন আবারও যুদ্ধ শুরু করতে ‘সম্পূর্ণ প্রস্তুত’। তিনি বলেন, ‘এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় আমাদের অস্ত্রভা-ার প্রস্তুত রয়েছে।’

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, তাদের বাহিনী পুরো অঞ্চলে মোতায়েন রয়েছে এবং সর্বদা সতর্ক অবস্থানে আছে।

এদিকে, এপ্রিল থেকে কার্যকর যুদ্ধবিরতি মোটামুটি বজায় থাকলেও মাঝেমধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, শনিবার দেশটির সেনাবাহিনী যুক্তরাষ্ট্র-ইসরাইলি আগ্রাসী বাহিনীর একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।

তবে একই সময়ে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। বিশেষ করে লেবাননে চলমান সংঘাত বন্ধের বিষয়টিও আলোচনায় রয়েছে, যা ইরানের মতে যেকোনো চুক্তির অংশ হওয়া উচিত।

অন্যদিকে, ইসরাইলি বাহিনী লেবাননের ভেতরে আরও অগ্রসর হয়েছে বলে জানানো হয়েছে।

ট্রাম্প বলেছেন, সম্ভাব্য যেকোনো চুক্তিতে তার দুটি প্রধান শর্ত রয়েছে। ইরানকে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি না করার নিশ্চয়তা দিতে হবে এবং অবরুদ্ধ হরমুজ প্রণালি পুনরায় আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খুলে দিতে হবে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা এএফপিকে বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প শুধু সেই চুক্তিতেই সম্মত হবেন, যা যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করবে এবং তার নির্ধারিত শর্ত পূরণ করবে। ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।’
ঢাকা/এসএস

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

আপডেটের সময় ০৯:১৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬