ভিয়েনা ০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • ৫০৪ সময় দেখুন

ভিয়েনায় ঈদের নামাজের প্রথম ও প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়েছে ভিয়েনা ইন্টারন্যাশনাল ইসলামিক সেন্টার মসজিদে

ভিয়েনা ডেস্কঃ বুধবার (২৭ মে) অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উযযাপিত হয়েছে।

ভিয়েনার ওপর দিয়ে প্রবাহিত দানিয়ুব নদীর তীরে ভিয়েনা ইসলামিক সেন্টার মসজিদে সকাল সাড়ে ছয়টার ঈদের নামাজের প্রথম ও প্রধান জামায়াত
অনুষ্ঠিত হয়েছে। সঠিক কতজন এখানে নামাজ আদায় করেছেন,বলা কঠিন হলেও ইসলামিক অথরিটি ভিয়েনা প্রশাসন থেকে ৫০,০০০ এর উপস্থিতির অনুমোদন নিয়েছেন। এই মসজিদে বিপুল সংখ্যক প্রবাসী ঈদের নামাজ আদায় করেন।

ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদে বিপুল সংখ্যক প্রবাসী ঈদের নামাজ আদায় করেন। এখানে তিন জামায়াতে কয়েক শতাধিক বাংলাদেশী পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেন।

এই মসজিদে ঈদের নামাজ আদায় করেন অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক হাসান। ঈদের নামাজের ইমামতি করেন ইমাম ও
খতিব শায়েখ ড.মুহাম্মদ ফারুক আল মাদানি।

এ সময় নামাজে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সভাপতি জনাব আকতারুজ্জামান শিবলী, সাবেক সহ-সভাপতি জনাব হানিফ ভুইয়া, সাধারণ সম্পাদক জনাব কামাল হোসেন, সম্মানিত সদস্য জনাব নাজমুল আরেফিন রিকোসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মুসল্লিবৃন্দ।

ঈদের নামাজ শেষে মান্যবর রাষ্ট্রদূত তৌফিক হাসান প্রবাসী বাংলাদেশি মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তিনি পবিত্র ঈদুল আযহার ত্যাগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

নামাজ শেষে রাষ্ট্রদূত তৌফিক হাসান বাংলাদেশ অস্ট্রিয়া সমিতি এবং মসজিদ কমিটি ও উপস্থিত সর্বস্তরের মুসল্লিদের সঙ্গে আন্তরিকভাবে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ভিয়েনার ১৫ নাম্বার ডিস্ট্রিক্টের চিলি সুপার মার্কেট মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেন ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের কাউন্সিলর
মাহমুদুর রহমান নয়ন (ÖVP)।

এই মসজিদে আরো নামাজ আদায় করেন ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও ইউরো বাংলা টাইমসের এডিটর ইন চিফ মাহবুবুর রহমান।

আরো উপস্থিত ছিলেন ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও ইউরো বাংলা টাইমসের নির্বাহী সম্পাদক (আন্তর্জাতিক) কবির আহমেদ।

এছাড়াও বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক প্রবাসী ঈদের নামাজ আদায় করেন।

ঈদের নামাজ শেষে অস্ট্রিয়া প্রবাসীরা ভিয়েনার বাহিরে বিভিন্ন পশুর ফার্মে পশু কুরবানী করেন।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত

আপডেটের সময় ০৮:৩৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬