ভিয়েনা ০৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ১১৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো ‘যতদিন প্রয়োজন ততদিন’ অবরোধ করে রাখবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, তেহরান যদি কোনো চুক্তিতে না পৌঁছায়, তবে নতুন করে হামলা চালানো হতে পারে।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইরান যদি ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের ওপর অবরোধ থাকবে এবং অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বোমা হামলা চলবে।’

পাকিস্তানে শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর সোমবার থেকে মার্কিন বাহিনী ইরানের বন্দর অবরোধ শুরু করে।

মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল ড্যান কেইন জানান, এ অবরোধ ‘জাতীয়তা নির্বিশেষে ইরানের বন্দরগামী বা সেখান থেকে আসা সব জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য’।

তিনি বলেন, ‘এই অবরোধ মানা না হলে আমরা শক্তি প্রয়োগ করব।’ তিনি আরও জানান, এখন পর্যন্ত ১৩টি জাহাজ ‘বুদ্ধিমানের কাজ করে’ ফিরে গেছে।

হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র-ইসরাইলের পাঁচ সপ্তাহের বেশি সময় ধরে চালানো হামলার সময় মাটির নিচে লুকানো সরঞ্জামগুলো ইরানি বাহিনী এখন পুনরুদ্ধারের চেষ্টা করছে।

ইরানের নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কোন সামরিক সম্পদ কোথায় সরাচ্ছেন আমরা জানি। আপনারা ধ্বংসস্তূপ থেকে সরঞ্জাম বের করছেন, আর আমরা আরও শক্তিশালী হচ্ছি।’

তিনি দাবি করেন, ‘আপনারা যে ক্ষেপণাস্ত্র ও লঞ্চার উদ্ধার করছেন, সেগুলো প্রতিস্থাপনের সক্ষমতা আপনাদের নেই, আপনাদের কোনো প্রতিরক্ষা শিল্প নেই, আক্রমণ বা প্রতিরক্ষা সক্ষমতা পুনর্গঠনের সামর্থ্যও নেই।’

মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, যুদ্ধবিরতির সময়টিকে যুক্তরাষ্ট্র পুনরায় অস্ত্র সজ্জা ও কৌশলগত সমন্বয়ের জন্য ব্যবহার করছে।

তিনি বলেন, ‘আমরা পুনরায় অস্ত্র সংগ্রহ করছি, কৌশল ও পদ্ধতি বদলাচ্ছি। বিশ্বের কোনো সামরিক বাহিনী আমাদের মতো দ্রুত মানিয়ে নিতে পারে না—এখন আমরা সেটাই করছি।’
ঢাকা/এসএস

শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান

আপডেটের সময় ০৪:০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬