ভিয়েনা ১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার তাপে পুড়ছে ঢাকাসহ ৯ জেলা, গরম আরো বাড়বে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী ৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আস্থা লাইফের বীমার আওতায় সুইট গ্রুপের কর্মকর্তা-কর্মচারী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ১৫০ সময় দেখুন

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন, স্টাফ রিপোর্টারঃ আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং সুইট গ্রুপের মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) আস্থা লাইফের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবসরপ্রাপ্ত) এবং সুইট গ্রুপের চেয়ারম্যান মো. মনজুরুল হুদা চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়া উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই চুক্তির মাধ্যমে সুইট গ্রুপের আওতাধীন তিনটি প্রতিষ্ঠান যথাক্রমে সুইট এগ্রোভেট লিমিটেড, লার্ক ইন্টারন্যাশনাল ও সুইট আইটেক লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারীগণ আস্থা লাইফের গ্রুপ বীমার আওতায় জীবন বীমা কভারেজ পাবেন।

উল্লেখ্য, আস্থা লাইফ বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। আস্থা লাইফের চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধানের দক্ষ নেতৃত্ব ও দিক-নির্দেশনায় প্রতিষ্ঠানটি ইতিমধ্যে প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও গ্রাহক সেবার ক্ষেত্রে অত্যন্ত উচুমানের দৃষ্টান্ত স্থাপনপূর্বক জীবন বীমার প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ্বাস ফেরাতে ‘নতুন ধারার বীমা’ সেবার অঙ্গীকার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ঢাকা/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আস্থা লাইফের বীমার আওতায় সুইট গ্রুপের কর্মকর্তা-কর্মচারী

আপডেটের সময় ১২:৪৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬