ভিয়েনা ০২:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন মমিন নেছা বালিকা মাদ্রাসার সুপারের বিরুদ্ধে টিউশন ফি আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ অনিয়ম ও দুর্ণীতির আখড়া লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস টাঙ্গাইলে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী জর্ডানের ভূখণ্ডে ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র পড়েছে: সেনাবাহিনী যানজট ও জলাবদ্ধতা নিরসনে মাঠে ডিএসসিসি রেসপন্স টিম নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

লিবিয়ার মিলিশিয়া নেতাকে হেফাজতে নিল আইসিসি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ১৫২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) সোমবার জানিয়েছে যে, তারা ত্রিপোলির কাছে অবস্থিত মিটিগা কারাগারে হত্যা, নির্যাতন এবং ধর্ষণের অভিযোগে একজন লিবিয়ার মিলিশিয়া নেতাকে হেফাজতে নিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
আদালত জানিয়েছে যে, জুলাই মাসে জার্মানিতে গ্রেপ্তারকৃত খালেদ মোহাম্মদ আলী এল হিশরি এখন বিচারকদের সামনে তার প্রথম হাজিরার জন্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের কারাগারে আটক রয়েছে।
আইসিসি জানিয়েছে, কারাগারে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে থাকাকালীন যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত এল হিশরির বিরুদ্ধে ‘হাজার হাজার মানুষকে দীর্ঘ সময় ধরে আটক রাখার অভিযোগ রয়েছে।
আদালত এক বিবৃতিতে জানিয়েছে, এল হিশরির প্রাথমিক হাজিরার সময়সূচি যথাসময়ে নির্ধারণ করা হবে।
ডের স্পিগেল ম্যাগাজিন জানায়, জুলাই মাসে তিউনিসে যাওয়ার চেষ্টা করার সময় তাকে বার্লিন বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়।
আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সময় তিনি জার্মান হেফাজতে ছিলেন।
২০১১ সালে ন্যাটো-সমর্থিত বিদ্রোহের পর তেল সমৃদ্ধ লিবিয়া এখনও রাজনৈতিক বিশৃঙ্খলা ও সশস্ত্র সংঘাতে লিপ্ত। যা দীর্ঘদিনের স্বৈরশাসক মোয়াম্মার গাদ্দাফির পতনের পতনের পর থেকে ঘটছে।
দেশটির পশ্চিমাঞ্চলে জাতিসংঘ-স্বীকৃত সরকার এবং পূর্বাঞ্চলে সামরিক কমান্ডার খলিফা হাফতারের সমর্থিত প্রতিদ্বন্দ্বী শক্তি বিদ্যমান।
ঢাকা/এসএস

Tag :
জনপ্রিয়

লালমোহন মমিন নেছা বালিকা মাদ্রাসার সুপারের বিরুদ্ধে টিউশন ফি আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লিবিয়ার মিলিশিয়া নেতাকে হেফাজতে নিল আইসিসি

আপডেটের সময় ০৮:৩৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫