ভিয়েনা ১১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অনিয়ম ও দুর্ণীতির আখড়া লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস টাঙ্গাইলে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী জর্ডানের ভূখণ্ডে ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র পড়েছে: সেনাবাহিনী যানজট ও জলাবদ্ধতা নিরসনে মাঠে ডিএসসিসি রেসপন্স টিম নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের ৩৭৬টি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার

যানজট ও জলাবদ্ধতা নিরসনে মাঠে ডিএসসিসি রেসপন্স টিম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪১:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : রাজধানীতে টানা ভারী বর্ষণে সৃষ্ট জলজট নিরসন, পানি নিষ্কাশন ও উপড়ে পড়া গাছ অপসারণ করে সড়ক সচল রাখতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম ভোর থেকেই মাঠে কাজ করছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানীতে সর্বশেষ ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসের সর্বোচ্চ। এ অবস্থায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অব্যাহত বর্ষণে সৃষ্ট জলজট দ্রুত নিরসনে ডিএসসিসি’র কমলাপুরের দুটি ও ধোলাইখালের একটি উচ্চক্ষমতাসম্পন্ন পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন কার্যক্রম শুরু হয়েছে।
একই সঙ্গে সড়কের পানি নিষ্কাশনের মুখ পরিষ্কার রাখতে ইমারজেন্সি রেসপন্স টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর আজিমপুরে ইডেন মহিলা কলেজের ২ নম্বর গেটের বিপরীত পাশে একটি বড় গাছ উপড়ে পড়ে সড়ক বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ডিএসসিসি’র প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম ঘটনাস্থলে ছুটে যান এবং হাঁটু পানিতে দাঁড়িয়ে থেকে অপসারণ কার্যক্রম তদারকি ও প্রয়োজনীয় নির্দেশনা দেন।
প্রায় আধা ঘণ্টার চেষ্টায় দুপুর ১টার দিকে গাছটি সরিয়ে নেওয়া হলে, ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সকাল থেকেই ডিএসসিসি প্রশাসক তার আওতাধীন এলাকার প্রধান প্রধান সড়ক ও গলিপথ পরিদর্শন করেন এবং বিভিন্ন স্থানে চলমান পানি নিষ্কাশন কার্যক্রম সরেজমিনে তদারকি করেন।

প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম বলেন, ‘টানা ভারী বর্ষণে সাময়িক জলজট তৈরি হলেও, আমাদের কর্মীরা ভোর থেকেই পরিস্থিতি মোকাবিলায় মাঠে রয়েছে। জলাবদ্ধতা ও প্রতিবন্ধকতা দূর করে নগরজীবন স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

তিনি নাগরিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে আরও বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সবসময়ই আপনাদের পাশে রয়েছে।’

এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে ওয়াসা, ডিপিডিসি ও তিতাসসহ বিভিন্ন সংস্থার চলমান রাস্তা খননের ফলে সৃষ্টি হওয়া গর্ত এবং বিভিন্ন এলাকায় ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ অত্যন্ত সতর্কতার সঙ্গে এড়িয়ে চলার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

অনিয়ম ও দুর্ণীতির আখড়া লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যানজট ও জলাবদ্ধতা নিরসনে মাঠে ডিএসসিসি রেসপন্স টিম

আপডেটের সময় ১২:৪১:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬