ভিয়েনা ০৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন কালীগঞ্জে ৫টি চোরাই মটরসাইকেলসহ আটক ৩ মাছের চাহিদা পূরণে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে : টুকু মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

খালেদা জিয়ার সুস্থতা কামনায়  টাঙ্গাইলে দোয়া মাহফিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ১৯৫ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু।

বুধবার দুপুরে সদর উপজেলার বাজিতপুরে জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম মাদরাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এতিমখানার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

এসময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন,“খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের মানুষের পাশে দাঁড়ান—এটাই আমাদের প্রার্থনা।”

তিনি আরও বলেন,“সংকটময় সময়ে দোয়া মানুষের সবচেয়ে বড় শক্তি। আর এতিমদের দোয়া আল্লাহ তাআলা বিশেষভাবে কবুল করেন।”

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান মালা, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
মাহফিল শেষে এতিম শিক্ষার্থীদের মধ্যে তবারক বিতরণ করা হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :

লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

খালেদা জিয়ার সুস্থতা কামনায়  টাঙ্গাইলে দোয়া মাহফিল

আপডেটের সময় ০৬:০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫