ভিয়েনা ০২:২৯ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হাইকোর্টের রায় উপেক্ষা করে লালমোহনে সড়কে চাঁদা উত্তোলনের বৈধতা দিলেন প্রশাসক পবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন এমপি নূরুল ইসলাম নয়ন রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ লালমোহনের মাদক কারবারি গ্রেফতার ধর্মীয় অবমাননার অভিযোগে টাঙ্গাইলে যুবক গ্রেপ্তার টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ঢাকা বিভাগে শ্রেষ্ঠ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ইউক্রেনের হামলায় রাশিয়ায় যাত্রীবাহী ট্রেনের সহকারী চালক নিহত ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরাইলের বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী

সকল ষড়যন্ত্র নস্যাৎ করে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে : আহমেদ আযম খান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ১৮৫ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, সকল ষড়যন্ত্র নস্যাৎ করে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।অনেকেই প্রশ্ন করেন নির্বাচন নিয়ে কোন সংশয় আছে কিনা, সকল রাজনৈতিক দল নির্বাচনে নেমে গেছে, জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে। সরকার নির্বাচনের জন্য অত্যন্ত সুদৃঢ় আছেন। তাই নির্বাচন নিয়ে কোন সংশয় নেই।নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।বাসাইল-সখীপুরসহ দেশবাসী ধানের শীষে ভোট দেয়ার জন্য মুখিয়ে আছে।

রোববার (৯ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠন কর্তৃক বাসষ্ট্যান্ড চত্বরে আয়োজিত “জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস“ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন,২৩৭টি আসনে বিএনপি প্রার্থী দিয়েছে, এর বাইরে যে ৬৩টি আসন এখনো বাকি আছে তার মধ্যে বেশ কিছু আসনে আমাদের প্রার্থী চূড়ান্ত পর্যায়ে।বেশ কিছু আসন তাদের জন্য ,যারা আমাদের সাথে রাজনীতিতে রাজপথে ছিলেন।

তিনি আরও বলেন,সমমনা দলগুলোর সাথে আলোচন হচ্ছে তাদের জন্য আমরা বরাদ্দ রাখব।আমরা বলেছি আগামী দিনে নির্বাচনে এবং নির্বাচন পরবর্তী সময়ে জাতীয় সরকার করব।কাজেই সকলকেই আমরা একোমোডেট করতে চাই ।সেটা রাজনীতিতে ,নির্বাচনে,সরকারে এবং দেশ গঠনে।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু,উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি,পৌর বিএনপি‘র সভাপতি আকতারুজ্জামান তুহিন,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :

কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সকল ষড়যন্ত্র নস্যাৎ করে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে : আহমেদ আযম খান

আপডেটের সময় ০১:০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫