ভিয়েনা ১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্য মন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন ২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বদরপুর যেনো আরেক জঙ্গল সলিমপুর !

টাঙ্গাইলে মহাসড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুইজন নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ১৩৫ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) ভোরে সদর উপজেলার ঘারিন্দা আন্ডারপাস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া গ্রামের কছিম উদ্দিনের ছেলে সিএনজি চালিত অটোরিকশা চালক সাহেব আলী (৪৫) এবং একই উপজেলার ভোক্তা গ্রামের নূর মোহাম্মদ শেখের ছেলে যাত্রী আব্দুল আলীম শেখ(৬০)।

পুলিশ জানায়, ঢাকাগামী সার্ভিস লেনে চলন্ত একটি অজ্ঞাত ট্রাক সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই যাত্রী আলীম মারা যান। গুরুতর আহত চালক সাহেব আলীমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে তারও মৃত্যু হয়।
এলেঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে হস্তান্তর করা হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে মহাসড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুইজন নিহত

আপডেটের সময় ১২:০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫