ভিয়েনা ১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে

টানাপোড়েন আর অনিশ্চয়তার মধ্যেই শুক্রবার বিকেলে জুলাই সনদ স্বাক্ষর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ২২৯ সময় দেখুন

বিভিন্ন রাজনৈতিক দলের সই নিয়ে অনিশ্চয়তার মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি।

সনদের বাস্তবায়ন পদ্ধতি এখনও নির্ধারিত না হলেও সই করতে রাজি বিএনপি। স্বাক্ষরে রাজি করাতে জামায়াতে ইসলামী এবং এনসিপির দাবিতে সনদের সম্ভাব্য বাস্তবায়ন পদ্ধতি তাদের অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। দুটি দলই চায়, সনদ স্বাক্ষরের আগে বাস্তবায়ন পদ্ধতি প্রকাশ্যে আনতে হবে।

গতকাল (বৃহস্পতিবার) শেষ সময়েও সনদের ত্রুটি সংশোধন করা হয়েছে। সনদে রয়েছে, ২০১১ সালে সংবিধানের যুক্ত করা পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম তপশিল বাদ যাবে। সপ্তম তপশিল একাত্তরের ১০ এপ্রিল মুজিবনগর সরকারের জারি করা স্বাধীনতার ঘোষণাপত্র।

শুক্রবার (১৭ অক্টোবর) ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ কোনও রাজনৈতিক দল সই না করলে পরবর্তী সময়েও তাদের জন্য স্বাক্ষরের সুযোগ থাকবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

ঢাকা/ইবিটাইমস/আরএন

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টানাপোড়েন আর অনিশ্চয়তার মধ্যেই শুক্রবার বিকেলে জুলাই সনদ স্বাক্ষর

আপডেটের সময় ০৬:৫০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫