ভিয়েনা ০৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহেশপুরে হাটের খাজনা আদায়ে বাধা দেওয়ার অভিযোগ ঝিনাইদহে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন ঋণখেলাপি হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী গাইড বই কোম্পানীর প্রশ্নের ফাঁদে মাদরাসার শিক্ষার্থীরা ! পরীক্ষার আগেই ইউটিউবে প্রশ্ন ভোলায় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ ভেনেজুয়েলার দুর্গতদের পাশে দাঁড়ালেন নেইমার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ভোলার মেয়ে সিমা বেগমের পদোন্নতি: নতুন দায়িত্ব গ্রহণ শিশু ছেলেকে হত্যার দায়ে টাঙ্গাইলে মা’কে ১৩ বছর সশ্রম কারাদণ্ড

হবিগঞ্জ পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিনজন নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬৩ সময় দেখুন

মোতাব্বির হোসেন কাজল, হবিগঞ্জ : ঢাকা-সিলেট মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে মহাসড়কের দিনারপুর ও বাহুবলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সাগরদিঘীরপাড় এলাকার শামীমা আক্তার (৪৫), তার ছেলে তোকি আহমেদ (৪) ও খুলনা জেলার কার্ভাডভ্যানচালক ফুরকান মিয়া (৪০)।

বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের দিনারপুর কলেজের সামনে মহাসড়ক পারাপারের সময় সিলেটগামী সাউদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা-ছেলে মারা যান। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। দুর্ঘটনার পর পর ঢাকা সিলেট মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার হাফিজপুর নামক স্থানে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কার্ভাডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় কয়েকজন আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন কার্ভাডভ্যান চালক ফুরকান মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :

মহেশপুরে হাটের খাজনা আদায়ে বাধা দেওয়ার অভিযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জ পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিনজন নিহত

আপডেটের সময় ০৪:১৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫