ভিয়েনা ০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

শেখ হাসিনার আরও ২টি লকার জব্দ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৯২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় পলাতক শেখ হাসিনার নামে থাকা দুটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা সেল (সিআইসি)। বুধবার (১৭ সেপ্টেম্বর) এই লকার জব্দ করা হয়।

সিআইসি থেকে জানানো হয়েছে, রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় (সাবেক স্থানীয় কার্যালয় শাখা) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার আছে। লকারের নম্বর দুটি হলো ৭৫১ ও ৭৫৩।

এর আগে ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছিল এনবিআর। এখন পর্যন্ত সব মিলিয়ে অগ্রণী ও পূবালী ব্যাংকে থাকা তিনটি লকার জব্দ করা হলো।

এনবিআর সূত্রে জানা গেছে, পূবালী ব্যাংকে শেখ হাসিনার অ্যাকাউন্টে ১২ লাখ এবং শেখ রেহানার সঙ্গে যৌথ নামে ৪৪ লাখ টাকার এফডিআর জব্দ করা হয়েছে।

অন্যদিকে পূবালী ব্যাংক জানিয়েছে, গত ১১ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ১২৪ অ্যাকাউন্ট জব্দের পাশাপাশি এই লকারও জব্দ করা হয়েছিল।
ঢাকা/এসএস

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শেখ হাসিনার আরও ২টি লকার জব্দ

আপডেটের সময় ০২:৪৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫