ভিয়েনা ১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্লট দুর্নীতির মামলায় হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ২২৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

আজ (১১ আগস্ট) ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুনের আদালত এসব মামলায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ চলছে। রাষ্ট্রপক্ষ থেকে এরই মধ্যে এই তিন মামলায় বাদীদের আদালতে হাজির হতে সমন জারি করেছে। তিন মামলার বাদীরা হলেন, দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও এস এম রাশেদুল হাসান।

গত ৩১ জুলাই এসব মামলায় চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত। ওইদিন আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পৃথক তিন মামলায় শেখ হাসিনাসহ ১২ জন, সজীব ওয়াজেদ জয়সহ ১৭ এবং সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনকে আসামি করা হয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্লট দুর্নীতির মামলায় হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

আপডেটের সময় ০৮:৪১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫