ভিয়েনা ১০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চট্টগ্রামে পলাশ হত্যা মামলায় রায় : ২ জনের যাবজ্জীবন যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চলবে, আপাতত হামলা বন্ধে সম্মত দুই পক্ষ হরমুজ প্রণালী ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে প্রথম বৈঠক করেছে ইরান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী টাঙ্গাইল মহাসড়কে পিকআপের চাপায় স্কুলছাত্রী নিহত টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত ! ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বাংলাদেশ-মালয়েশিয়া সন্ত্রাসবাদ তদন্তে একসাথে কাজ করবে : পররাষ্ট্র মন্ত্রণালয়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ১৪৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : মালয়েশিয়ার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্প্রতি এক নিরাপত্তা অভিযানে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে একটি উগ্রপন্থী চরমপন্থি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশন বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট মালয়েশিয়ান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিচয় ও তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত তথ্য চেয়েছে।

শনিবার (৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে ইতোমধ্যেই মালয়েশিয়ার আদালতে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে তদন্ত বা দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও বলা হয়, বাংলাদেশ সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ান কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। প্রয়োজনে হাইকমিশন আটক বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ সরকার পুনরায় সব ধরনের সন্ত্রাসবাদ, সহিংস উগ্রপন্থা ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে এবং এ বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

চট্টগ্রামে পলাশ হত্যা মামলায় রায় : ২ জনের যাবজ্জীবন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশ-মালয়েশিয়া সন্ত্রাসবাদ তদন্তে একসাথে কাজ করবে : পররাষ্ট্র মন্ত্রণালয়

আপডেটের সময় ১১:৪৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫