ভিয়েনা ০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৫৮, একজনের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৪৪৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৫৮ জন। এসব রোগীর মধ্যে সবচেয়ে বেশি ১৫০ জন আক্রান্ত হয়েছে বরিশাল বিভাগের। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৯ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৯ জন রংপুর বিভাগে তিনজন এবং ময়মনসিংহ বিভাগে ৫ জন রয়েছেন।

বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ৩২৯জন। চলতি বছর এ পর্যন্ত দশ হাজার ৮২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের এই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৫৬ জন এবং মোট মৃত্যু হয়েছে ৪৪ জনের।
ঢাকা/ইবিটাইমস/এসএস

দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৫৮, একজনের মৃত্যু

আপডেটের সময় ০২:০১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫