ভিয়েনা ১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

সাবেক সিইসির সঙ্গে মব জাস্টিসের আইনি ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ৮৮ সময় দেখুন

সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার সঙ্গে যে মব জাস্টিস করা হয়েছে তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৩ জুন) সকালে গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেপ্তার হয়নি, বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত খবর ভুল। উত্তরা থেকে গ্রেপ্তার হয়েছে সাবেক সিইসি কেএম নুরুল হুদা। গ্রেপ্তারের আগে পুলিশের সামনে তার সঙ্গে যে মব জাস্টিস হয়েছে, সে ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ সময় তিনি আরও বলেন, আইন শৃঙ্খলার অবনতি হয় যে সমস্ত এলাকায় সেসব এলাকায় পুলিশের সংখ্যা না বাড়িয়ে নজরদারি বাড়ানো হবে।

এ সময় জেলা প্রশাসক নাফিসা আরেফিন, গাজীপুর পুলিশ সুপার যাবেন সাদেকসহ কৃষি বিভাগের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইবিটাইমস/এনএল

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাবেক সিইসির সঙ্গে মব জাস্টিসের আইনি ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেটের সময় ০৯:০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫