ভিয়েনা ০৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

ইরানের হরমুজ প্রণালী বন্ধের হুমকিতে চীনের দ্বারস্থ যুক্তরাষ্ট্র

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ১৫০ সময় দেখুন

বাণিজ্যিক কৌশলগত ইরানের নিয়ন্ত্রণাধীন সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ না করতে ইরানকে বোঝাতে চীনের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

আন্তর্জাতিকঃ রবিবার (২২ জুন) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ আহ্বান জানান। অবশ্য এই আহবান জানানোর পরই ওয়াশিংটন ইরানের আরেকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

মার্কো রুবিও বিবৃতিতে বলেন,এই প্রণালী বন্ধ করার পদক্ষেপ ব্যাপক উত্তেজনা সৃষ্টি করবে এবং এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশই প্রতিক্রিয়া জানাবে।

রুবিওর এই মন্তব্য যুক্তরাষ্ট্রের ফক্স নিউজের “সানডে মর্নিং ফিউচারস উইথ মারিয়া বার্তিরোমো”-এর একটি অনুষ্ঠানে দেখানো হয়। এরপর ইরানের প্রেস টিভি পরবর্তীতে একটি প্রতিবেদনে জানায়, ইরানের সংসদ হরমুজ প্রণালী বন্ধ করার একটি প্রস্তাব অনুমোদন করেছে। এ প্রণালী দিয়ে বিশ্বের ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহণ করা হয়।

রুবিও বলেছেন, ‘আমি বেইজিংয়ে চীনা সরকারকে এটি নিয়ে ইরানের সঙ্গে কথা বলতে উৎসাহিত করছি, কারণ তারা তাদের তেলের জন্য হরমুজ প্রণালীর
ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।’

তিনি আরও বলেন, ‘যদি তারা এটি করে, এটি হবে আরেকটি ভয়ঙ্কর ভুল। এটি তাদের জন্য অর্থনৈতিকভাবে আত্মহত্যা হবে। এবং আমাদের কাছে তা মোকাবেলা করার বিকল্প থাকবে, তবে অন্যান্য দেশগুলোকেও এটি নজরে রাখতে হবে। এটি আমাদের চেয়ে অন্যান্য দেশের অর্থনীতির উপর অনেক বেশি ক্ষতিকর প্রভাব ফেলবে।’

রুবিও বলেছেন যে, প্রণালী বন্ধ করার পদক্ষেপ ব্যাপক উত্তেজনা সৃষ্টি করবে এবং এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশই প্রতিক্রিয়া জানাবে। ওয়াশিংটনের এমন আহ্বানে চীনের দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

মার্কিন কর্মকর্তারা বলেছেন যে তারা ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলো “ধ্বংস” করেছে। তারা ১৪টি বাঙ্কার ধ্বংসকারী বোমা, দুই ডজনেরও বেশি টোমাহক ক্ষেপণাস্ত্র এবং ১২৫টিরও বেশি সামরিক বিমান ব্যবহার করেছে। এই হামলাগুলো মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এক নতুন উত্তেজনা তৈরি করেছে।

তেহরান তাদের প্রতিরক্ষা করার শপথ নিয়েছে। রোববার রুবিও পাল্টা হামলা করার বিষয়ে সতর্ক করে বলেন, এমন একটি পদক্ষেপ হবে “তাদের (ইরান) করা সবচেয়ে বড় ভুল।” তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।

কবির আহমেদ/ইবিটাইমস 

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইরানের হরমুজ প্রণালী বন্ধের হুমকিতে চীনের দ্বারস্থ যুক্তরাষ্ট্র

আপডেটের সময় ১১:০৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫