ভিয়েনা ০১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন

সখীপুরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ৮০ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুরে বিয়ের এক মাস ২৩ দিনের মাথায় মিম আক্তার (১৯) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) রাতে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের খোলাঘাটা এলাকার স্বামী রিংকু শিকদারের বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ আশিকুর রহমান জানান, গত (১৯ এপ্রিল) রিংকু শিকদারের সঙ্গে পার্শ্ববর্তী বাসাইল উপজেলার যশিহাটি গ্রামের আজিজুর রহমানের মেয়ে মিম আক্তারের বিয়ে হয়। বিয়ের দুই মাস পার হওয়ার আগেই শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্বামীর বাড়িতে বসতঘরের ভেতরে মিমের ঝুলন্ত লাশ পাওয়া যায়।
এসআই আশিকুর রহমান আরও বলেন, রিংকুর পরিবার দাবি করেছে, মিম আক্তার মানসিক ভারসাম্যহীন ছিলেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আপাতত অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সখীপুরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেটের সময় ০১:৫৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫