ভিয়েনা ০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

টাঙ্গাইলে বেশি দামে ফ্যান বিক্রি ও তেলে কারচুপি: দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৮০ সময় দেখুন

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলে প্রকৃত দামের চেয়ে বেশি দামে চার্জার ফ্যান বিক্রি এবং জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (এপ্রিল) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের ভিক্টোরিয়া রোড ও আমিন বাজার এলাকায় পৃথক এই অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে প্রথমে ভিক্টোরিয়া রোডের মারুফ ইলেকট্রনিক  নামক একটি দোকানে তদারকি করা হয়। সেখানে দেখা যায়, তীব্র গরমের চাহিদাকে পুঁজি করে ৪ হাজার ১০০ টাকা ক্রয়মূল্যের চার্জার ফ্যান ৭ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হচ্ছে। অতিরিক্ত মুনাফা করার এই অপরাধে দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর শহরের আমিন বাজার এলাকায় এম আরফান খান অ্যান্ড কোং  ফিলিং স্টেশনে অভিযান চালায় অধিদপ্তর। দীর্ঘদিন ধরে তেল কম দেওয়ার অভিযোগ থাকায় পরিচালিত এই অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি প্রতি ৫ লিটার ডিজেল ও পেট্রোলে প্রায় ৩৩০ মিলিলিটার করে তেল কম দিচ্ছে। এই কারচুপির দায়ে ফিলিং স্টেশন মালিককেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল সাংবাদিকদের জানান, তীব্র গরমে পণ্যের বাড়তি চাহিদা বা অন্য কোনো অজুহাতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অতিরিক্ত মুনাফা করলে কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এবং ভোক্তার অধিকার রক্ষায় আমাদের এই কঠোর তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে বেশি দামে ফ্যান বিক্রি ও তেলে কারচুপি: দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

আপডেটের সময় ০৭:০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬