ভিয়েনা ০২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

বরিশালে অনিয়মের দায়ে ৮টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৮৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : বরিশাল জেলায় আজ মেয়াদোত্তীর্ণ কীট ব্যবহার ও প্রয়োজনীয় সনদ না থাকার দায়ে ৮টি প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে মোট দুইলাখ ৮২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন বান্দ রোড এলাকায় পরিচালিত অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী।

অভিযানকালে আল-আকসা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা, হেলথ এইড মেডিকেল সার্ভিসেসকে ১০ হাজার টাকা, নোভা মেডিকেল সার্ভিসেসকে ১০ হাজার টাকা এবং ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বরিশাল সিটি জেনারেল হসপিটালকে ২০ হাজার টাকা, গেইন ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারকে ৭ হাজার টাকা, নিউ বেবিলন মেডিকেল সার্ভিসেসকে ৫০ হাজার টাকা এবং রংধনু ডায়াগনস্টিক সেন্টারকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে।

এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বরিশালে অনিয়মের দায়ে ৮টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

আপডেটের সময় ০৪:৪০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬