ভিয়েনা ১১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুদ্ধের পরিণতি নিয়ে সৌদি আরবে উপসাগরীয় নেতাদের বৈঠক প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত টাঙ্গাইলে বেশি দামে ফ্যান বিক্রি ও তেলে কারচুপি: দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা কালীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু: এন্টিভেনম নেই হাসপাতালে বরিশালে অনিয়মের দায়ে ৮টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ২৯ হরমুজ নিয়ে ইরানের সর্বশেষ প্রস্তাব খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৮ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : BDOAA অলিম্পিয়াডে “Best Regional Coordinator Award” অর্জনের পর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (MBSTU)-এর MBSTU Space, Tech and Research Club-এর প্রতিনিধিরা আজ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ সাফিনসহ পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অর্জনের বিস্তারিত তুলে ধরেন এবং Bangladesh Olympiad on Astronomy and Astrophysics (BDOAA)-এর রিজিওনাল ও ন্যাশনাল রাউন্ডে অংশগ্রহণ ও সাফল্যের অভিজ্ঞতা শেয়ার করেন।

এসময় ভাইস-চ্যান্সেলর মহোদয় শিক্ষার্থীদের এ সাফল্যে আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ কার্যক্রমে আরও সফলতা কামনা করেন। তিনি বলেন, “তোমাদের এই অর্জন শুধু ব্যক্তিগত বা ক্লাবের সাফল্য নয়, এটি পুরো বিশ্ববিদ্যালয়ের গৌরব। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, গবেষণার আগ্রহ এবং নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি আরও বলেন, “আমি আশা করি, তোমরা ভবিষ্যতেও এ ধরনের জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করবে। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

ভাইস-চ্যান্সেলর শিক্ষার্থীদের বিজ্ঞান ও গবেষণায় আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং নতুন প্রজন্মকে জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশবিজ্ঞান বিষয়ে আগ্রহী করে তুলতে এ ধরনের কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

সাক্ষাৎ শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সাফল্য অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, BDOAA অলিম্পিয়াডের রিজিওনাল রাউন্ড ১৪ নভেম্বর ২০২৫ তারিখে টাঙ্গাইলের MBSTU ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এই আয়োজনের দায়িত্বে ছিল MBSTU Space, Tech and Research Club। এতে সারা দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিশেষ করে টাঙ্গাইল অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ করে।

পরবর্তীতে ১৮ এপ্রিল ২০২৬ তারিখে অলিম্পিয়াডের ন্যাশনাল রাউন্ড অনুষ্ঠিত হয়, যেখানে রিজিওনাল পর্যায়ে সফল আয়োজনের জন্য MBSTU-এর ক্লাবটি “Best Regional Coordinator Award” অর্জন করে।
অলিম্পিয়াডটির সার্বিক আয়োজন করে Bangladesh Olympiad on Astronomy and Astrophysics। এছাড়াও দেশের অন্যান্য স্বনামধন্য বিশ্ববিদ্যালয় যেমন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (SUST), রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ আরও বিভিন্ন প্রতিষ্ঠান এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত ছিল।

পুরস্কারপ্রাপ্তি সম্পর্কে মোঃ সাফিন বলেন, “এই অর্জন আমাদের বিশ্ববিদ্যালয় ও ক্লাবের সকল সদস্যের সম্মিলিত পরিশ্রমের ফল। এর মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশের অন্যান্য পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে আরও ছড়িয়ে পড়বে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আপডেটের সময় ১২:০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬