ভিয়েনা ০৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৭২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : বাংলাদেশে পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো।

পুলিশ প্রশিক্ষণ ও সংস্কার, মিডিয়া ও পুলিশের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখা, মত প্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ন রাখা ও সাংবাদিকদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে ইউনেস্কো।

আজ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতীয় সংসদে তার অফিসকক্ষে ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুসান ভাইজ-এর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎকালে এসব বিষয়ে কথা হয়।

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সাক্ষাতের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী ইউনেস্কো’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুসান ভাইজ-কে স্বাগত জানান। ভাইজ নতুন পোর্টফোলিওতে দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান।

এ সময় ইউনেস্কো’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বলেন, পুলিশ ও সাংবাদিকদের প্রশিক্ষণ নিয়ে ইউনেস্কো’র চলমান প্রকল্প রয়েছে। তিনি বলেন, পুলিশের প্রশিক্ষণ নিয়ে আইজিপি’র সঙ্গেও আলোচনা হয়েছে।

মন্ত্রণালয়ের অনুমতি মিললে আগামী জুনের মধ্যেই তারা প্রশিক্ষণ শুরু করতে চান। মন্ত্রী এ বিষয়ে সম্মতি জানিয়ে দ্রুত প্রশিক্ষণ আয়োজনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সুসান ভাইজ জানান, বাংলাদেশে জাতীয় নির্বাচনের পূর্বে পুলিশের এসপি ও ওসি পদমর্যাদার ৭০০ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রতিনিধি দলের অন্য সদস্য হলেন- ইউনেস্কো বাংলাদেশের হেড অব কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন ফারহানা শাহনাজ এবং মিডিয়া অ্যান্ড ইনফরমেশন প্রজেক্ট লিড শাকিল এম. ফয়সাল।

মন্ত্রী ইউনেস্কো’র সহযোগিতায় প্রতিটি বিভাগীয় সদর দপ্তরে ডিআইজি ও এসপি পদমর্যাদার কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানের পরামর্শ দেন।

তিনি এতে পুলিশের বিভিন্ন ইউনিটের মিডিয়া শাখায় কর্মরত কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হলে প্রশিক্ষণটি ফলপ্রসূ হবে বলেও অভিমত ব্যক্ত করেন।

প্রশিক্ষণ কর্মসূচিটি শনিবার অনুষ্ঠিত হলে তা অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তাদের জন্য সুবিধাজনক হবে বলেও মত প্রকাশ করেন তিনি।

সুসান ভাইজ জানান, মিডিয়ার সাংবাদিকদের জন্য অনুরূপ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করছে ইউনেস্কো।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার সংবাদপত্রের এবং মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। তবে, এর সঙ্গে জবাবদিহির বিষয়টিও গুরুত্বপূর্ণ। পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সম্পর্কোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন ইউনেস্কো প্রতিনিধি ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীন প্রমুখ।
ঢাকা/এসএস

জনপ্রিয়

ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো

আপডেটের সময় ০৪:৩৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬