ভিয়েনা ০৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

লালমোহনে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১৯:০৫ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • ৩৮ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মো. আবুল কালাম নামে (৬২) বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (৩১ মে) সকালে পৌরসভার সওদাগর চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মহিষ মারা বাড়ির মৃত তোরাব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে লালমোহন থেকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে সিয়াম ও হাসিব নামে দুই কিশোর মঙ্গলশিকদারের দিকে যাচ্ছিল। এ সময় তারা সওদাগর চৌমুহনী অতিক্রম করার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ আবুল কালামের সঙ্গে মোটরসাইকেলটির সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন ওই বৃদ্ধ। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক ওই বৃদ্ধের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে দুপুরের দিকে মারা যান বৃদ্ধ আবুল কালাম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে আমরা তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবো।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

আপডেটের সময় ০১:১৯:০৫ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫