ভিয়েনা ০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের ৩৭৬টি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে ১ ব্যক্তির মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সাতক্ষীরায় ১২শ’ লিটার জ্বালানি তেল জব্দ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫২:১১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ১০৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : জেলার কালিগঞ্জ উপজেলায় আজ অবৈধভাবে মজুতকৃত একহাজার দুইশ’ লিটার জ্বালানি তেল জব্দ ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে কালিগঞ্জ উপজেলার মৌতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ অপু।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফেরদাউস মোড়লের বাড়ি ও গোডাউনে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে অবৈধভাবে মজুত করে রাখা ৬টি ব্যারেল ভর্তি একহাজার দুইশ’ লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করা হয়। এ ঘটনায় মো. ফেরদাউস মোড়লকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার তোফাজ্জল হোসেন সহ সেনা ও র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাতক্ষীরায় ১২শ’ লিটার জ্বালানি তেল জব্দ

আপডেটের সময় ০২:৫২:১১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬