ভিয়েনা ১০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সরকারি খরচায় ১৪ লাখেরও বেশি বিচারপ্রার্থীকে আইনি সহায়তা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভূমিধস জয় পেল বিজেপি নিজ আসনে শুভেন্দুর কাছে হারলেন মমতা ভিয়েনায় হজ্জ গমনেচ্ছু যাত্রীদের জন্য বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভোলায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুতে শোকের ছায়া মাধবপুরে ৮০ বোতল ইসকফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমোহনে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে : ট্রাম্প তুরস্কে জরুরি অবতরণ করল স্পেনের প্রধানমন্ত্রীর বিমান

করটিয়া জমিদার বাড়ির ঐতিহ্য রক্ষায় এলাকাবাসীর মতবিনিময় সভা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৭৮ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল সদর উপজেলার বাণিজ্যিক এলাকা করটিয়া জমিদার বাড়ির ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুদ্ধারের লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় করটিয়া ছোট তরফ জমিদার বাড়ি প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। হায়দার আলী খান পন্নী ওয়াকফ আল আওলাদ এস্টেটের মোতায়াল্লী উম্মুত তিজান মাখদুমা পন্নীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মোরশেদ আলী খান পন্নী, করটিয়া জমিদার পরিবারের জামাতা ও সমাজ সংস্কারক হোসাইন মোহাম্মদ সেলিম, পন্নী পরিবারের উত্তরসূরী প্রয়াত মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর সহধর্মিনী খাদিজা খাতুন এবং তার কন্যা রুফায়দাহ পন্নীসহ স্থানীয় বিশিষ্টজনেরা।

এস্টেটের মহাব্যবস্থাপক এসএম সামসুল হুদার সঞ্চালনায় সভায় বক্তারা করটিয়া জমিদার বাড়ির প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য রক্ষার গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন, করটিয়া জমিদার বাড়ি শুধু একটি পরিবারের নয়, বরং পুরো অঞ্চলের ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। যথাযথ সংরক্ষণ ও সংস্কারের মাধ্যমে এই ঐতিহাসিক স্থাপনাটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাসের জীবন্ত সাক্ষী হিসেবে টিকিয়ে রাখা সম্ভব।
সভায় বক্তব্যে হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, জমিদার বাড়িটির সংরক্ষণে এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তিনি এই ঐতিহ্য রক্ষায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এ সময় স্থানীয় বাসিন্দারাও জমিদার বাড়ির ঐতিহ্য রক্ষায় বিভিন্ন মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন করটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম বদরুদ্দোজা বদর, সরকারি সাদত বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ জাদিদুল হক জাদিদ, সা’দত বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি ইউসুফ আলী, করটিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস আব্দুল মান্নান বাবুল, টাঙ্গাইল জেলা মহিলা দলের সেক্রেটারি অ্যাডভোকেট রক্সি মেহেদী এবং অধ্যাপক কয়েস চৌধুরী।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
ঢাকা/এসএস

জনপ্রিয়

সরকারি খরচায় ১৪ লাখেরও বেশি বিচারপ্রার্থীকে আইনি সহায়তা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

করটিয়া জমিদার বাড়ির ঐতিহ্য রক্ষায় এলাকাবাসীর মতবিনিময় সভা

আপডেটের সময় ০২:৪৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬