ভিয়েনা ০৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

ভোলার কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংসসহ দুইজন আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৭:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • ৬৩ সময় দেখুন

মনজুর রহমান, ভোলা : ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে।

‎বুধবার (২৮মে) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন ইলিশা ভোলার ইলিশা লঞ্চঘাটসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ঢাকা গামী যাত্রীবাহী লঞ্চ তাশরীফ-১ তল্লাশি করে হরিণের মাংসসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।

‎আটক ব্যক্তিরা হলেন: মো. রাফেজ (৪১)মো. মাকসুদুর রহমান (৩৫)
‎দুজনেই ভোলা জেলার বাসিন্দা।

‎রাফেজ মনপুরা উপজেলার চর ফয়েজ উদ্দিন গ্রামের আবু কাশেম হাওলাদার ছেলে। মোঃ মাকসুদুর রহমান দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর এলাকার  মৃত আমজাদ হোসেন ছেলে।

‎কোস্ট গার্ড জানায়, জব্দকৃত হরিণের মাংস ও আটক ব্যক্তিদের বন আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভোলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
‎প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। ফলে এসব অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Tag :
জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলার কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংসসহ দুইজন আটক

আপডেটের সময় ০৫:৩৭:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫