ভিয়েনা ০৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

লালমোহনে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ৪১ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : লালমোহনে কোস্ট ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচির আওতায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, ম্যারাথন দৌড়, সাইকেল র‌্যালি ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ মে) দিনব্যাপী উপজেলা ক্যাম্পাসে কৈশোরদের মোবাইল আসক্তি রোধ ও অপরাধমূলক কার্যক্রম থেকে দূরে রাখতে সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিক্লে¬এসএফ) এর সার্বিক সহায়তায় কোস্ট ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির আওতায় পরিচালিত এই কৈশোর কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আজিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো.শাহ আলম, যুব উন্নয়ন অফিসার খলিলুর রহমান ইমন, মহিলা বিষয়ক অফিসার কানিজ মার্জিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহিদুল ইসলাম। সকাল ১০টায় উন্নয়ন মেলার অংশ হিসেবে বিভিন্ন ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের পক্ষ থেকে পৃথক স্টলে সৃজনমূলক উদ্ভাবনী উপস্থাপন করে কিশোর কিশোরীরা।

স্টলে জুলাই বিপ্লবের দেওয়ালিকা থেকে শুরু করে, অল্প দামের পুষ্টিকর খাবারের উপকরণ প্রদর্শন করা হয়। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে ম্যারাথন দৌড় ও সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। এসময় কোস্ট ফাউন্ডেশনের ভোলা সেন্টার ইনচার্জ খোকন চন্দ্র শীল, লালমোহন উপজেলা সমৃদ্ধি কর্মসূচির (কৈশোর ক্লাব) প্রোগ্রাম অফিসার রাবেয়া বেগম অনুষ্ঠান পরিচালনা করেন। বিকেলে সমাপানী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ ও অতিথিরা স্টল পরিদর্শন করে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

Tag :
জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত

আপডেটের সময় ০২:০৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫