ভিয়েনা ০৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

মহেশপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৪৩ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুরে দৈনিক দিনকাল-এর উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব মহেশপুর এর সিনিয়র  সহ-সভাপতি  ওবায়দুল হকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার বিকেলে মহেশপুর থানা মোড়ে এই কর্মসূচির আয়োজন করে প্রেসক্লাব মহেশপুর।

মানববন্ধনে প্রেসক্লাব মহেশপুর এর সভাপতি সরোয়ার হোসেন, সহ-সভাপতি জালাল উদ্দিন, জামশেদ আলম বকুল, মোঃ জাকির হোসেন,শহিদুল ইসলাম, সোহেল রানাসহ  স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নিয়ে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত শনিবার বিকেলে উপজেলার ভৈরবা বাজার এলাকায় রাজনৈতিক কোন্দলের জেরে বিএনপির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুরুতর আহত হন সাংবাদিক ওবায়দুল হক। 
স্থানীয়রা জানায়,হামলাকারীরা তাঁর মাথায় আঘাত করে মারাত্মক জখম করে। সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ৯ জনকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে সাংবাদিক ওবায়দুল হক, মোস্তফা, শরীফুল, আসাদুজ্জামান ও হাসানুজ্জামানের অবস্থা গুরুতর। তাঁদের মধ্যে দুইজনকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। 

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজসহ সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তাঁরা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :
জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মহেশপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেটের সময় ০৩:৫২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫