ভিয়েনা ০৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে পৃথক অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ টাঙ্গাইলকে আধুনিক নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা হবে -প্রতিমন্ত্রী টুকু পিআইসিকে জিম্মি করে সড়ক নির্মাণে সাবেক চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতি স্ব-উদ্যোগে ভাঙা সড়ক সংস্কার প্রবাসীর,স্বস্তি ফিরেছে ২০ গ্রামের মানুষের মাঝে মনপুরায় সাবমেরিন ক্যাবলে বিদ্যুৎ: প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি নয়ন যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন: ট্রাম্প বিশেষায়িত ইউনিটে জনবল বৃদ্ধি চায় পুলিশ জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু লালমোহনে সাবেক মেয়র ও বিএনপি সভাপতির মৃত্যুবার্ষিকী পালিত

টাঙ্গাইলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • ১১১ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১১ মে) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কাশিল ইউনিয়নের দাপনাজোর ও কাউলজানী ইউনিয়নের কলিয়া দক্ষিণ পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মেহেদী হাসান এলিট (৫৫)। তিনি কাশিল ইউনিয়নের দাপনাজোর গ্রামের মৃত আল আমিন বীন জিয়াদের ছেলে এবং কাশিল ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
অপরজন হেমায়েত হোসেন হিমেল (২৮)। তিনি কাউলজানী ইউনিয়নের কলিয়া দক্ষিণ পাড়া এলাকার আবু হানিফের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য।
পুলিশ জানায়, টাঙ্গাইল সদর থানায় দায়ের করা আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের ১৮ নম্বর মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (১২ মে) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

হবিগঞ্জে পৃথক অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও গাঁজাসহ আটক ৪

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

আপডেটের সময় ১২:৩৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫