ভিয়েনা ০৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

টাঙ্গাইলে ট্যাগ অফিসার ও সহকারি কেন্দ্র সচিবকে অব্যাহতি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • ৯১ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলে ট্যাগ অফিসার ও সহকারি কেন্দ্র সচিবের দায়িত্বে অবহেলার কারণে ভিন্ন সেটের প্রশ্নপত্রে চলমান এসএসসি পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা।

এতে পরীক্ষায় পাস করা নিয়ে হতাশায় শিক্ষার্থীরা। এই ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসার ও সহকারি কেন্দ্র সচিবকে অব্যাহতি দেয়া হয়েছে।

মঙ্গলবার(১৫ এপ্রিল) টাঙ্গাইল সদর উপজেলার শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসির ইংরেজি পরীক্ষায় এই ঘটনা ঘটে।

পরীক্ষায় বোর্ড থেকে পাঠানো ১ নম্বর সেটের প্রশ্নপত্রের বিপরীতে ৩ নম্বর সেট প্রশ্নপত্রের পরীক্ষা নেয়া হয়।

তবে জেলার বাকি কেন্দ্রগুলোতে ১ নম্বর সেটের প্রশ্ন দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, এসএসসি পরীক্ষায় শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একটি ভেন্যুতে অগ্রনী উচ্চ বিদ্যালয়, শাহরিয়ার হাসান উচ্চ বিদ্যালয়, চৌধুরী মালঞ্চ উচ্চ বিদ্যালয় ও মিন্টু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ২৮১জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

মঙ্গলবার যথারীতি সময়ে ইংরেজী প্রথমপত্র বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানতে পারে তারা ভিন্ন সেটে পরীক্ষা দিয়েছে। এতে পরীক্ষায় পাস নিয়ে তাদের মধ্যে হতাশা দেখা দেয়।
পরে শিক্ষার্থীরা এর প্রতিবাদ করলে তাদের পরীক্ষার খাতা বোর্ডের মাধ্যমে সঠিকভাবে মূল্যায়নের আশ্বাস দেয়া হয়।

এই ঘটনায় শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ট্যাগ অফিসার ও টাঙ্গাইল সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শেখ মো. মুসা এবং সহকারি কেন্দ্র সচিব ও শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল আলমকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে।
শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল আলম বলেন, কেন্দ্রে ১ নম্বর সেট প্রশ্নের পরিবর্তে ভুলক্রমে গত ১০ এপ্রিল মুঠোফোনে আসা ক্ষুদেবার্তা দেখে ৩ নম্বর সেটের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে।

তবে শিক্ষার্থীদের কোন ক্ষতি হবে না। তাদের উত্তরপত্র বিশেষভাবে মূল্যায়ন করা হবে।

ট্যাগ অফিসার ও টাঙ্গাইল সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শেখ মো. মুসা বলেন, পরীক্ষার আগে ইউএনও, কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার বোর্ড থেকে আসা ক্ষুদে বার্তা না মেলানো হয়। কিন্তু আজকের পরীক্ষায় সেটা না করায় এমন ভুল হয়েছে।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্চয় কুমার মহন্ত জানান, প্রশ্ন সেটের ক্ষুদেবার্তা না দেখেই পরীক্ষা নেয়া হয়েছে।

এটা দায়িত্ব অবহেলা। বিষয়টি জানার পরই বোর্ড কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তারা এই উত্তরপত্রগুলো বিশেষভাবে মূল্যায়নের আশ্বাস দিয়েছেন।

এতে পরীক্ষার্থীদের কোন সমস্যা হবে না। এই ঘটনায় দায়িত্ব অবহেলায় ট্যাগ অফিসার এবং সহকারি কেন্দ্র সচিবকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে ট্যাগ অফিসার ও সহকারি কেন্দ্র সচিবকে অব্যাহতি

আপডেটের সময় ১০:৫১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫