ভিয়েনা ০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

হবিগঞ্জে বন বিভাগের গাছ চুরির মামলায় সানু কারাগারে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২৭:০১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ১১২ সময় দেখুন

মোতাব্বির হোসেন কাজল, হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সংরক্ষিত বনাঞ্চল থেকে সরকারি গাছ কাটা ও পাচারের সময় বন বিভাগের অভিযানে হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সানু মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মামলার বাদী বন বিভাগের কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ (৫২)। তিনি হবিগঞ্জ সামাজিক বন বিভাগের স্পেশাল টিমে কর্মরত। মামলার অপর অভিযুক্ত মো. শফিক মিয়া ওরফে পাং কাটা শফিক (৪৮)। তারা উভয়েই চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের গাঙ্গাইল কুরবানপুর এলাকার বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, গত ১০ মার্চ দুপুরে সানু মিয়া আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট আদালতের জিআরও।

মামলার অভিযোগে বলা হয়, গত ৫ মার্চ বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের একটি টহল দল চুনারুঘাট থানাধীন গাজীপুর ইউনিয়নের গাঙ্গাইল এলাকার রেমা-কালেঙ্গা রেঞ্জের বন বিট সংলগ্ন আমিনুল তবার দোকানের পাশে অভিযান চালায়।

অভিযানকালে বন বিভাগের সদস্যরা দেখতে পান, কয়েকজন ব্যক্তি সংরক্ষিত বনাঞ্চল থেকে কাটা বিভিন্ন প্রজাতির সরকারি গাছ একটি পিকআপ গাড়িতে বোঝাই করছে। তাদের আটক করার চেষ্টা করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে বন বিভাগের সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে এবং সরকারি কাজে বাধা দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বন বিভাগের তথ্যমতে, অভিযুক্তরা সংরক্ষিত বনাঞ্চল থেকে শিমা (Schima wallichii), গুতগুতিয়া (Syzygium fruticosum), জাম (Syzygium firmum) ও পাহাড়ি শিমুল (Albizia procera)সহ বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ কেটে পাচারের চেষ্টা করছিল।

এ সময় বন বিভাগের টহল দল ঘটনাস্থল থেকে চোরাই কাঠ জব্দ করেন এবং পরে স্থানীয় একটি ট্রাক্টর ভাড়া করে সেই কাঠ গুলো চুনারুঘাট থানায় নিয়ে যাওয়া হয়।
জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানিয়েছে বন বিভাগ।

অভিযানে বন বিভাগের স্পেশাল টিমের সদস্য মো. ইকবাল মিয়া, মো. আব্দুল মালেক, মো. আব্দুল কাদের ও মো. আব্দুল মজিদসহ কয়েকজন বন প্রহরী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, আটক আসামিকে রিমান্ডে আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং অপর আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা বনাঞ্চলে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাছ কাটার ঘটনা ঘটে আসছে। বন বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করলেও মাঝে মধ্যে এমন প্রতিরোধ বা হামলার ঘটনাও ঘটছে।

বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সংরক্ষিত বন রক্ষা ও অবৈধ গাছ কাটা বন্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে বন বিভাগের গাছ চুরির মামলায় সানু কারাগারে

আপডেটের সময় ০২:২৭:০১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬