ভিয়েনা ০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের ৩৭৬টি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে ১ ব্যক্তির মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন মেজর অব. হাফিজ, লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ১১৯ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও লালমোহনের কৃতি সন্তান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে দলীয় নেতাকর্মী ও জনসাধারণের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।

লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল বলেন, বাংলাদেশে ৩শ জন সংসদ সদস্যের মধ্যে ভোলা-৩ আসনে ৭ বারের নির্বাচিত বর্ষিয়ান সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বিনা প্রতিদ্বন্ধীতায় ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় আমরা মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করছি। পাশাপাশি লালমোহন বাসীর পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী তারেক জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা অনেক আনন্দিত আমাদের নেতা মেজর হাফিজ স্পিকার হয়েছেন।

লালমোহন বাজারের ব্যবসায়ী ও কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্যাহ আল মামুন বলেন, গণতন্ত্র পূন:উদ্ধারে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন ভোলা জেলার মানুষ। দীর্ঘদিনের নিপীড়িত নিযাতিত ভোলা জেলার মানুষ ফিরে পেল তাদের কাঙ্খিত অধিকার। ভোলা-৩ আসনের বারবার নির্বাচিত এমপি মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহন বাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি।

উল্লেখ্য আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সংসদের অধিবেশন বসে। আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেনের সভাপতিত্বে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এর পরপরই ভেঙে দেওয়া হয় দ্বাদশ জাতীয় সংসদ। এর দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ সংসদ নির্বাচন। ওই নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ৭৭টি আসন পেয়ে সংসদের প্রধান বিরোধী দলের ভূমিকায় রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না থাকায় এবার সংসদে দলটির কোনো প্রতিনিধিত্ব নেই।
সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে। সেই বাধ্যবাধকতায় ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
উল্লেখ্য, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসন থেকে সাতবারের সংসদ সদস্য। বর্তমানে তিনি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় আনন্দের আমেজ বিরাজ করছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন মেজর অব. হাফিজ, লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

আপডেটের সময় ০২:১৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬