ভিয়েনা ০৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্য মন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন ২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বদরপুর যেনো আরেক জঙ্গল সলিমপুর ! মাজারের কুমিরটি এখন খুলনার বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত সপ্তাহের শেষে ইরান আলোচনায় অগ্রগতি হতে পারে : ডোনাল্ড ট্রাম্প

সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৯৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য দ্বিপক্ষীয় অংশীদারিত্ব জোরদারে ওয়াশিংটনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বৃহস্পতিবার রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দেন।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যেতে প্রস্তুত, যাতে উভয় দেশের জন্য অর্থনৈতিক সমৃদ্ধি, স্থিতিশীলতা ও নিরাপত্তাসহ অভিন্ন অগ্রাধিকারগুলো বাস্তবায়ন জোরদার করা যায়।

সংসদের উদ্বোধনী অধিবেশনে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতি বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বে ওয়াশিংটনের গুরুত্ব প্রদান এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সংসদীয় প্রক্রিয়ার প্রতি তাদের সমর্থনকে প্রতিফলিত করে।
ঢাকা/এসএস

ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্য মন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত

আপডেটের সময় ০৩:৫৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬