ভিয়েনা ০৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মদ কিনতে টাকা দিচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক, ভিডিও ভাইরাল দেলদুয়ারে ১০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস মাদ্রিদের আশপাশের দাবানল প্রায় নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চলছে : পাকিস্তান প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা

ইরাকে বিমান হামলায় অন্তত দুইজন যোদ্ধা নিহত : নিরাপত্তা সূত্র

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ১০৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ইরাকের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার এক বিমান হামলায় অন্তত দুই যোদ্ধা নিহত হয়েছেন। একাধিক সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে।

কিরকুক থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

ইরাক দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার প্রক্সি সংঘাতের ক্ষেত্র। গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর শুরু হওয়া মধ্যপ্রাচ্যের যুদ্ধে দেশটি এখন জড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবারের বিমান হামলার লক্ষ্য ছিল কিরকুক শহরের একটি ঘাঁটি। সেখানে অবস্থান করছে হাশেদ আল-শাবি, যা আগে একটি আধাসামরিক জোট ছিল এবং এখন ইরাকের নিয়মিত সেনাবাহিনীর সঙ্গে অন্তর্ভুক্ত।

এই জোটের ভেতরে ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর ব্রিগেডও রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এসব গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল একাধিক হামলা চালায়।

কিরকুকের একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, ‘একটি বিমান থেকে তাদের ঘাঁটিতে হামলা চালালে হাশেদ বাহিনীর অন্তত দুই সদস্য শহীদ হয়েছেন।’

হামলার স্থানটি আগুনে পুড়ে গেছে। সেখানে এখনো অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

হাশেদ বাহিনীর একজন কর্মকর্তা এএফপিকে জানান, ওই হামলায় তিনজন যোদ্ধা নিহত হয়েছে।

কিরকুকে থাকা এএফপির একজন সাংবাদিক জানান, ঘটনাস্থলের কাছে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। জায়গাটি শহরের বিমানবন্দরের কাছাকাছি।

যুক্তরাষ্ট্র ইরান-সমর্থিত কয়েকটি ইরাকি সশস্ত্র গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।

এসব গোষ্ঠী আবার ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ নামে একটি শিথিল জোটের অধীনেও রয়েছে। তারা ইরাকে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে হামলার দায় স্বীকার করেছে।
ঢাকা/এসএস

Tag :
জনপ্রিয়

মদ কিনতে টাকা দিচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক, ভিডিও ভাইরাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইরাকে বিমান হামলায় অন্তত দুইজন যোদ্ধা নিহত : নিরাপত্তা সূত্র

আপডেটের সময় ০৩:৫৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬